1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

টর্নেডোর তাণ্ডবে মিসিসিপিতে প্রাণ গেল ২৩ জনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

আমেরিকার মিসিসিপি রাজ্যে ভয়ংকর এক টর্নেডো কেড়ে নিয়েছে কমপক্ষে ২৩ জনের প্রাণ। আহত হয়েছে বহু মানুষ। আর নিখোঁজ আছেন চার জন। মিসিসিপি’র ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে এ টর্নেডোটি আঘাত হানে। টর্নেডোটি যেসব স্থানের ওপর দিয়ে গেছে সেখানে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে।

 

 

টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বহু ঘর ও গাড়ি উল্টে গেছে। গাছপালা উপরে পড়েছে। রীতিমতো তাণ্ডব চালিয়েছে টর্নেডোটি। এছাড়া মিসিসিপিতে ভারি বৃষ্টিপাত এবং গলফ বল আকারের শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

মিসিসিপি এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, টর্নেডোটি একশ’ মাইলেরও বেশি পথ চলেছে এবং চলার পথে তার তাণ্ডবের চিহ্ন রেখে গেছে। তাই হতাহতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। টর্নেডোর আঘাতে গাছ পড়ে বা বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মারাত্মক ঝড়ো বাতাসের সঙ্গে ছিল ভারি বৃষ্টি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026