1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য রাজধানীর রাস্তায় চলে ৫ লাখ ৭৭ হাজার – মাত্র দুই বছরেই বেড়েছে ১ লাখ- লক্কড়ঝক্কড় বাস চলছে বেপরোয়া ঘটছে দুর্ঘটনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাসের দৌরাত্ম্য বেড়েছে রাজধানীর সড়কে। পাল্লা দিয়ে বাড়ছে এসব পরিবহনের সংখ্যাও। ২০২১ সালে জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন রাজধানীতে ফিটনেসবিহীন পরিবহনের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি। বর্তমানে এসব পরিবহনের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১টি। অর্থাৎ দুই বছরে এ ধরনের পরিবহনের সংখ্যা বেড়েছে ৯৫ হাজার ৯৭২টি। শুধু রাজধানীতে ফিটনেসবিহীন বাস ও মিনিবাসের সংখ্যা ৩২ হাজার ৯০৮টি।

বিআরটিএ সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে মোট পরিবহন নিবন্ধিত হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৮৯৮টি। এর মধ্যে ফিটনেসবিহীন পরিবহনের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১টি। রাজধানীতে বাসের সংখ্যা ৩৯ হাজার ৯১৯টি। যার মধ্যে ২১ হাজার ৪৪৫টি বাসের ফিটনেস নেই। এ ছাড়া ১১ হাজার ৪৬৩টি মিনিবাস, অ্যাম্বুলেন্স ৩ হাজার ৯৫, অটোরিকশা ১ লাখ ৯৪ হাজার ১৪৭, অটোটেম্পো ৫ হাজার ৪৮৩, প্রাইভেট কার ৬১ হাজার ৮২৯, কার্গোভ্যান ১ হাজার ৮৪১, কাভার্ড ভ্যান ৭ হাজার ৮৮০, জিপ ১৩ হাজার ৮২৮, মাইক্রোবাস ২৬ হাজার ৮৭০, পিকাপ ৬৮ হাজার ৪৭৭ ও টেক্সিক্যাব ৬ হাজার ৮৫৪টির ফিটনেস নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026