1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ভুয়া নিয়োগপত্রে প্রতারিত প্রবাসীরা গত বছর বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে লাখখানেক কর্মী গেছেন বিভিন্ন দেশে। এসব কর্মীর অধিকাংশেরই নিয়োগপত্র যাচাই করা হয়নি।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

নোয়াখালীর মো. স্বপন (৩৭) গত বছর রমজান মাসে কর্মী হিসেবে সৌদি আরবে যান। এ জন্য স্থানীয় দালালদের দিতে হয় ৩ লাখ ৮০ হাজার টাকা। কথা ছিল, দেশটিতে যাওয়ার পর চকলেট কারখানায় কাজ করবেন তিনি। তবে স্বপ্নভঙ্গ হয় তাঁর; কাজ জোটে রাজমিস্ত্রির।

এখানেই শেষ নয়, এক বছরের ‘ইকামা’ (অবস্থানের অনুমতিপত্র) পাওয়ার কথা থাকলেও স্বপনকে দেওয়া হয় মাত্র তিন মাসের। ইকামার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবৈধ হয়ে পড়েন তিনি। এখন বিভিন্ন পরিচিতজনের কাছে থাকছেন। স্বপন মুঠোফোনে প্রথম আলোকে বললেন, আরও ১০ বাংলাদেশি এভাবে প্রতারণার শিকার হয়েছেন, যাঁরা তাঁর সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেছেন।

কাজ নিয়ে বিদেশে যেতে হলে প্রত্যেক কর্মীকে বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নিবন্ধন (স্মার্ট কার্ড) নিতে হয়। এর আগে কর্মীর নিয়োগপত্র, রিক্রুটিং এজেন্সির সঙ্গে চুক্তি, কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের কপিসহ বেশ কিছু কাগজপত্র যাচাই করার কথা। তবে অনেক ক্ষেত্রেই যাচাই ছাড়া দেওয়া হচ্ছে নিবন্ধন। বিএমইটির কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এ কাজে অর্থ লেনদেনের অভিযোগও আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026