1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১০ বার দেখা হয়েছে

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস রবিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

শুভেচ্ছাবার্তায় ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

ভ্লাদিমির পুতিন শুভেচ্ছাবার্তায় আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের সুন্দর ঐতিহ্যের ওপর আমাদের দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের স্বার্থে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নতি লাভ করবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিষয়টিও থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর সুস্বাস্থ্য, সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026