1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

ইসলামি দলগুলো যেন বিএনপির দিকে না যায়, সেই চেষ্টা আওয়ামী লীগের ইসলামি দল সরকারবিরোধী অবস্থানে রয়েছে, তাদের নিরপেক্ষ অবস্থানে আনার কৌশল নিয়েছে আওয়ামী লীগ।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

ধর্মভিত্তিক ইসলামি দলগুলোর সঙ্গে সম্পর্কের প্রশ্নে নানামুখী কৌশল নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের সঙ্গে নেই—এমন ইসলামি দলগুলো যাতে বিরোধী দল বিএনপির আন্দোলনে ভিড়ে না যায়, সেই চেষ্টা রয়েছে আওয়ামী লীগের। অনেক ইসলামি দলের সঙ্গে সম্পর্ক তৈরির তৎপরতাও রয়েছে। এমনকি কিছু ইসলামি দলকে সরকার থেকে বিভিন্ন চাপেও রাখা হচ্ছে। ইসলামি কিছু দল দিয়ে প্রয়োজনে একটি মোর্চা দাঁড় করানোর চিন্তাও রয়েছে বলে ক্ষমতাসীন দলের একাধিক নেতা জানিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন ইসলামি দলের ওপর কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের একটা প্রভাব রয়েছে। এই হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের যে সখ্য তৈরি হয়েছিল, এখন সংগঠনটির ওপর সরকারের একধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে বলে ইসলামি দলের বিভিন্ন নেতা মনে করেন।

আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলেন, ভোটের রাজনীতিতে ইসলামি দলগুলোর একধরনের প্রভাব রয়েছে। সে জন্য জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ইসলামি দলগুলোকে সঙ্গে রাখার চেষ্টা করছে। যেসব ইসলামি দল সরকারবিরোধী অবস্থানে রয়েছে, তাদের নিরপেক্ষ অবস্থানে আনার কৌশল তাঁরা নিয়েছেন।

তবে ইসলামি দলগুলো এবং হেফাজতে ইসলামের প্রতি আওয়ামী লীগের বাড়তি কদর নিয়ে সমালোচনা রয়েছে ১৪–দলীয় জোটের অন্য শরিকদের। এই জোটে আওয়ামী লীগের অন্য শরিকদের অভিযোগ হচ্ছে, এ ধরনের মনোভাবের কারণে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ইসলামি দল বা সংগঠনগুলো বিভিন্ন সুবিধা নিয়ে থাকে এবং সরকারকে অনেক ছাড় দিতে হচ্ছে। সে জন্য ধর্মীয় সংঘাতেও অনেক ক্ষেত্রে সরকার কঠোর হতে পারছে না।

এমন অভিযোগের ব্যাপারে ১৪ দলে আওয়ামী লীগের শরিকেরা সর্বশেষ পঞ্চগড়ে আহমদিয়া জামাতের একই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026