1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মাঠে মনোনয়নপ্রত্যাশীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০১ বার দেখা হয়েছে

মনোনয়নপ্রত্যাশীদের পদচারণে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। জেলায় জোরালো হতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা। কথা বলে জানা যায়, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটার সাধারণ। ঠাকুরগাঁওয়ে সংসদীয় আসন তিনটি। এর দুটি আওয়ামী লীগ ও একটি জাতীয় পার্টির দখলে।

ঠাকুরগাঁও : এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। আগামী নির্বাচনে তিনি আবারও দলের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রনাথ রায়, জেলা আওয়ামী লীগের শাহেদুল ইসলাম সাহেদ, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা। বিএনপির নেতারা বলছেন, এ আসনে বিএনপির একক প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই এ আসনে। এ ছাড়া এ আসনে মনোনয়নপ্রত্যাশী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) জেলা সভাপতি ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি মনসুর আলী। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলার সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির নেতা ইমরান হোসেন দলীয় মনোনয়ন চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026