1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা

ভারতে আদালতের কার্যক্রম লাইভ সম্প্রচারের অনুমতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯৫ বার দেখা হয়েছে

মামলা চলাকালে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেন, ‘সংক্রমণ রোধে সূর্যকিরণই শ্রেষ্ঠ।’ একই সঙ্গে প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। যদিও সাধারণ মানুষের অধিকার এবং অভিযুক্ত মানুষদের মর্যাদা, এই দু’টি বিষয়ের মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য রাখতে সুনির্দিষ্ট নীতি তৈরি করা দরকার বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনতে যোধপুরের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের একছাত্র প্রথম ‘সরাসরি সম্প্রচার’ বা ‘লাইভ টেলিকাস্ট’ করার আবেদন রাখেন আদালতের কাছে। সেই জন্য শীর্ষ আদালতে ক্যামেরা বসানোর কথাও জানানো হয়েছিল আবেদনে।

প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, প্রথমে পরীক্ষামূলকভাবে প্রধান বিচারপতির এজলাসে সাংবিধানিক মামলাগুলিকে আনা হবে সরাসরি সম্প্রচারের আওতায়। সে পরীক্ষা কতটা সফল হচ্ছে, তা দেখেই ঠিক করা হবে, দেশের অন্যান্য আদালতেও সরাসরি সম্প্রচার চালু করা হবে কিনা।

যদিও সরাসরি সম্প্রচার অন্তত ৭০ সেকেন্ড পরে করার কথা রাখা হয়েছে প্রস্তাবে। কারণ, কোনও আইনজীবী বা অভিযুক্ত কোনও অমর্যাদাকর আচরণ করলে সে ক্ষেত্রে বিচারপতি সম্প্রচার ‘মিউট’ বা বন্ধ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় পাবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026