1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯১ বার দেখা হয়েছে

দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, মাদারীপুর কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৮ মিনিটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026