1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রকে চীনের পাল্টা হুমকি আরও ২২০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে ট্রাম্পের শুল্কারোপ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯৮ বার দেখা হয়েছে

প্রায় ২০০ বিলিয়ন ডলার সমমূল্যের চীনা পণ্য আমদানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব পণ্যের মধ্যে হাতব্যাগ, চাল ও টেক্সটাইল পণ্য থাকতে পারে। তবে স্মার্ট ঘড়ি ও হাই চেয়ারের মতো পণ্যের ওপর শুল্কারোপ করা হবে, এমন ধারণা থাকলেও এসব পণ্য ছাড় পেয়েছে। চীনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির সমালোচনা করেন। এরপর ৫০ বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তার প্রতিক্রিয়ায় চীনও ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক ধার্য করেছিল। এরপর সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে সোমবার আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প একটি হুমকিও জুড়ে দেন। চীন যদি এবারও পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে তৃতীয় দফা শুল্ক ধার্যের হুমকি দেন তিনি এবং তার পরিমাণ ২৬৭ বিলিয়ন ডলার। নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এরপর জানুয়ারির ১ তারিখ থেকে সেটা বেড়ে হবে ২৫ শতাংশ। তবে ট্রাম্পের হুমকিতে কাজ হবে বলে মনে হচ্ছে না। কারণ, গতকালই চীন ঘোষণা দিয়েছে, তারা পাল্টা জবাব দেবে। এর আগে শুল্ক আরোপের জন্য ৬০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছিল চীন। সেই পণ্যগুলোর উপরই চীন শুল্ক বসাতে পারে।

প্রতিক্রিয়া : নতুন করে চীনা পণ্যের উপর শুল্ক বসানোয় দুই দেশের মধ্যে যে আলোচনা চলছিল তার পরিবেশ ‘বিষাক্ত’ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চীনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দেশটির সিকিউরিটিজ রেগুলেটর সংস্থার ভাইস চেয়ারম্যান ফাঙ চিঙ্ঘাই বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন হার্ড-হিটিং ব্যবসায়ী। তিনি চীনের উপর চাপ প্রয়োগ করতে চান, যেন আলোচনার সময় তিনি সুবিধা পান। কিন্তু আমার মনে হয়, চীনের সঙ্গে এই ধরনের কৌশল কাজ করবে না।’ এবার আরও শুল্ক বসানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আমদানিকৃত মোট চীনা পণ্যের প্রায় অর্ধেককে নতুন মাশুলের আওতায় নিয়ে এল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026