1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি রাস্তা দখলদারদের তালিকা করতে চান না কাউন্সিলররা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

মেয়রের নির্দেশের ছয় মাস পরও কোনো কাউন্সিলর রাস্তা দখলকারীদের তালিকা করেননি।

  • একজন কাউন্সিলর বলেন, তালিকা তৈরি করতে গেলে রাজনৈতিকভাবে নানা ঝামেলা হয়।
  • আরেকজন কাউন্সিলর বলেছেন, মেয়রের নির্দেশের পর কোনো চিঠি আসেনি, তাই তালিকা করা হয়নি।
  • ঢাকা উত্তর সিটিতে আগে ওয়ার্ড ছিল ৩৬টি। ২০১৭ সালের জুলাই মাসে আরও ১৮টি ওয়ার্ড যুক্ত হয়।

বিভিন্ন ওয়ার্ডে রাস্তার জায়গা কারা দখলে রেখেছে, সে তালিকা মেয়রকে দিতে চান না কাউন্সিলররা। ছয় মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রতিটি ওয়ার্ডে রাস্তা দখলকারীদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন কাউন্সিলরদের। কিন্তু একজনও তালিকা জমা দেননি। ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪টি।

দখল হওয়া রাস্তার তালিকা না দেওয়ার বিষয়ে ১০ জন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলছেন, গত ২৭ জানুয়ারি সিটি করপোরেশনের ভার্চ্যুয়াল বোর্ড সভায় রাস্তা দখলকারীদের তালিকা দিতে নির্দেশ দিয়েছিলেন মেয়র। কিন্তু এ নিয়ে পরে আলাদাভাবে আর কোনো চিঠি বা নোটিশ দেওয়া হয়নি। তাই তাঁরা দখলদারদের তালিকা করেননি। তা ছাড়া মেয়রের নির্দেশ দেওয়ার পর বহু দিন চলে গেছে, অনেকে ভুলেও গেছেন। মেয়রও বিষয়টি নিয়ে আর কিছু বলেননি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026