1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

হারিকেন ধরার সময়টুকুও পাবে না এ সরকার ; মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের হাতেই হারিকেন দেওয়ার সময় এসে গেছে। কিন্তু তারা এই হারিকেন ধরার সময়টুকুও আর পাবে না।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, এ সরকার পেছনের রাস্তা দিয়ে পালানোর সময়ও পাবে না। তাদের আর সময় দেওয়া যাবে না। তিনি বলেন, সবাইকে একসঙ্গে গর্জে উঠতে হবে। রাজপথ দখলে নিতে হবে। মির্জা ফখরুল বলেন, প্যালেস্টাইনে যেমন মায়ের বুক খালি হলে মা বুক চাপড়ায়, গত ১৫ বছর ধরে বাংলাদেশের চিত্র এমন। আমি যখন আবদুর রহিমের নিথর দেহ দেখলাম, তখন তার মা বুক চাপড়াচ্ছেন। প্যালেস্টাইনের মায়েরাও এমন করে আর্তনাদ করেন। সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা হরতাল ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি দাবি করলে মির্জা ফখরুল বলেন, হরতালের আগে রাস্তা দখল করতে হবে। দখলকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, মেট্রোরেল, পদ্মা সেতু দেখিয়ে বলেন এগুলো সব সাফল্য। কিন্তু দেশে শতকরা ৪২ জন মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে। হাজার হাজার মানুষ এখন দুই বেলা খেতে পারে না। আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আমিনুল হক এবং রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে দলীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026