1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

রাজধানীতে বাস-লেগুনার সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

মিরপুর প্রতিনিধি

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে জুবায়ের হোসেন সিয়াম নামে এক কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।তবে নিহত অপরজনের নাম জানা যায়নি।

রোববার দুপুর ২টার দিকে বেড়িবাঁদের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম মিরপুর কমার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

পুলিশ জানায়, দুপুরে মিরপুর বেড়িবাঁধে নবাবেরবাগ এলাকায় কিরণমালা নামের একটি বাসের সঙ্গে ডাইমেনসন নামের একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের হোসেন মারা যান।

বাকি পাঁচজনের মধ্যে দুজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এ ছাড়া অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।সেখানে আরও একজন মারা গেছেন।ঘটনার পরপরই বাস ও লেগুনা থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, বাসটি ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ছয়জন আহত হন। তাদের মধ্যে একজন চালকসহ সবাই লেগুনার যাত্রী।

শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুর্ঘটনায় তিনজনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026