1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৬৩ জন গ্রেফতার, মামলা হয়েছে ৬০টি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন

বিহারে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ৮ জেলায় বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।

বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও আরও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এমন পরিস্থিতিতে প্রাণহানি বন্ধে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনগণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করতে অনুরোধ করেছেন।

ভারতে প্রতি বছর বর্ষার মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ প্রাণ হারায়। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রচুর মানুষ বাড়ির বাইরে কাজ করে। অনেক সময় বজ্রপাত আঘাত হানার আগে সেভাবে সতর্ক না থাকার কারণে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় প্রতি পরিবারকে ৪০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। গত কয়েক বছরে ভারতে বজ্রপাতের ঘটনা অনেক বেড়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি বৈঠক করেছিলেন। এতে রাজ্যের স্কুল, হাসপাতালসহ সমস্ত সরকারি ভবন বজ্র নিরোধক করতে নির্দেশ দেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026