1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

পল্লবীস্থ ৫৪ প্লটে ( পলাশী আবাসিক এলাকায়) আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পল্লবীস্থ পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতি ( ৫৪ প্লট ) দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) রাত ৯ ঘটিকায় পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতি কার্যালয়ে সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতির সভাপতি মোঃ ইউনুস খন্দকারের সভাপত্বিতে আলোচনা সভায় অংশ গ্রহন করেন আদর্শনগর প্লট মালিক সমিতির সভাপতি মোঃ বাচ্চু বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতি ( ৫৪ প্লট ) সাধারণ সম্পাদক মোঃ মিজান উকিল, সাইফুল ইসলাম প্রতিষ্ঠাতা যুগ্মসাধারণ সম্পাদক সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ, দিদার হোসেন সৈকত সাংগঠনিক সম্পাদক পল্লবী থানা ছাত্রলীগ, আব্দুস সালাম প্রমুখ।

 

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রুহের মাগফেরাত কামনা , প্রধানমন্ত্রী ও বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান করেন।

 

উল্ল্যেখ্য ,১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিনত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026