1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ফিফা র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পেছাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ে খুবই খারাপ অবস্থানে ছিল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের পেছাতে পেছাতে দলটির অবস্থান গিয়ে ঠেকেছিল ১৯৭-তে।

সেই শঙ্কা কাটিয়ে ফিরেই ২০১৯ সালে ১৮২-তে উঠে এসেছিল জামালরা। কিন্তু ২০২২-এ আবারও একটু ধাক্কা খেল বাংলাদেশ।

এদিকে শনিবার (১১ জুন) এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে জামাল ভূঁইয়ার দল। এই হারের মধ্যে দিয়েই আবার র‍্যাঙ্কিংয়ে ১৯০-তে নেমে গেল বাংলাদেশ।

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো খুবই কড়াকড়ি হয়ে থাকে। র‍্যাঙ্কিং, রেটিং পয়েন্ট ঠিক রাখার জন্য এ ম্যাচগুলোর ফল বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা দল বাহারাইনের বিপক্ষে ২-০ গোলের হারে রেটিং পয়েন্ট ৫.০১ কমেছিল জামালদের। সে সঙ্গে র‍্যাঙ্কিংয়ে অবস্থানও এক ধাপ পিছিয়ে গিয়েছিল।

গতকাল ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে র‍্যাঙ্কিং ও রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোলের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশই এগিয়ে ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পেরে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে জামালরা। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৭.৯। আর র‍্যাঙ্কিংয়ের দিক দিয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম স্থানে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026