1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দৈনিক পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

ঢাকাঃ আজ শনিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, দৈনিক পত্রিকাগুলো অনলাইন প্ল্যাটফর্মে টক শো ও ভিডিও কনটেন্ট প্রচার করলে সেটি ডিক্লারেশনের বরখেলাপ হয়। তথ্যমন্ত্রীর এমন অভিমতের পরিপ্রেক্ষিতে সম্পাদক পরিষদের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়।

সম্পাদক পরিষদ বলছে, করোনা মহামারির অভিঘাতের কারণে যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, ছাপা পত্রিকাকে (প্রিন্ট মিডিয়া) তা মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। ছাপা পত্রিকা প্রাসঙ্গিক হলেও ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানকে অস্বীকার করার উপায় নেই। এখন পাঠককে শুধু সংবাদপত্র বা ই-পেপার দিয়ে সন্তুষ্ট করা যায় না। বরং অডিও-ভিডিও ফরম্যাটে নতুন কনটেন্ট, সংবাদ, সাক্ষাৎকার, ফিচার, সংবাদের বিশ্লেষণভিত্তিক আলোচনা দিতে হচ্ছে।

তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার রয়েছে সরকারের। ছাপা পত্রিকা পাঠকের শেষ আস্থা। তবুও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের বর্তমান সময়ে ছাপা পত্রিকার ওয়েব পোর্টাল ও সোশ্যাল মিডিয়াকেও সমানতালে বিবেচনায় নিতে হবে। ছাপা পত্রিকায় প্রকাশিত প্রাসঙ্গিক সংবাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা ও মতামতসংবলিত ডিজিটাল কনটেন্ট অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় পাঠকের কাছে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করাও দৈনিক পত্রিকার অনুষঙ্গ।

সম্পাদক পরিষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমকালীনতাকে ধারণ করে বিশ্বজুড়ে সংবাদপত্রগুলো নতুন নতুন ডিজিটাল কনটেন্ট সংযুক্ত করে পাঠক ধরে রাখার চেষ্টা করছে। পাশাপাশি নতুন পাঠক তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ সরকারও ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব বিবেচনায় নিয়ে পত্রিকার জন্য জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) তৈরি করেছে। এর অধীনে ‘অনলাইন নিউজপোর্টালের জন্য নিবন্ধন’ প্রক্রিয়া চালু করেছে। এরই মধ্যে দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণসহ শতাধিক অনলাইন নিউজপোর্টালের অনুমোদন দিয়েছে সরকার। সম্পাদক পরিষদ মনে করে, সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026