1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল কোম্পানীগুলোর কাছে পাওনা ১৩ হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে মোট ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক বাদে বাকি তিন কোম্পানীর বিরুদ্ধে পাওনা আদায়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, গ্রামীন ফোনের কাছে মোট পাওনা ছিল ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। তারা ইতিমধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধ করেছে, তাদের কাছে বর্তমানে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। রবি আজিয়াটার কাছে পাওনা ছিল ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা, ইতিমধ্যে কোম্পানিটি ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। তাদের কাছে বর্তমানে আরও পাওনা রয়েছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা।

এ ছাড়া প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের কাছে মোট পাওনা রয়েছে ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা, আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে পাওনা আছে ১৬শ ৩১ কোটি ১৭ লাখ টাকা। এ চারটি কোম্পানির কাছে সব মিলিয়ে সরকার মোট ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা টাকা পাবে।

মন্ত্রী জানান, এ বিষয়ে গ্রামীন ফোন, রবি আজিয়াটা এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। যা বর্তমানে বিচারাধীন।

তিনি আরো জানান, টেলিটকের ৩জি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা ইক্যুইটিকে কনভারসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এখনো অর্থমন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি এবং এসওএফ বাবদ বকেয়া ৪৬ কোটি ৪ লাখ টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026