1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ৩ দিনের কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির তিন দিনের কর্মসূচি হচ্ছে- আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ সকল মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া অঙ্গ সংগঠন সমূহও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে যখন জন-জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে, সেই সময় গ্যাসের মূল্য ২২.৭৮ টাকা বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্য বৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে প্রতি ঘনমিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে এটি কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব হবে না।’

এ সময় অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পুর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026