1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

টালবাহানা না করে গণসংহতি আন্দোলনকে অবিলম্বে নিবন্ধন দেওয়ার দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার আদালতের নির্দেশনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। টালবাহানা না করে গণসংহতি আন্দোলনকে অবিলম্বে নিবন্ধন দেওয়ার দাবি জানান তারা।

সোমবার (৬ জুন) রাতে এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

 

গণসংহির এই দুই নেতা বলেন, আদালতের রায় দেওয়ার তিন বছর পর এ ধরনের আপিল প্রক্রিয়ার কি মানে সেটাই বারবার ভাবতে হচ্ছে। কি কারণে এতদিন পর নির্বাচন কমিশন এই আপিল উদ্যোগ নিয়েছেন সেটাই একঅর্থে বিস্ময়ের। বিষয়টি নিয়ে আইনের তামাদিসহ অন্য বিষয়ে আমাদের আইনজীবীসহ অন্য বিশেষজ্ঞরা শিগগিরই খতিয়ে দেখবেন।

বিবৃতিতে তারা বলেন, গণসংহতি আন্দোলন ২০১৭ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করলে আদালত তা মঞ্জুর করেন। ২০১৯ সালে আপিল দায়ের করলেও শুনানির কোনো উদ্যোগ নেননি। আজ এক দরখাস্ত দাখিল করে চেম্বার জজ আদালতে রায়ের কার্যকারিতা স্থগিত চাইলে আদালত তাতে কোনো আদেশ দেননি। মূল আগামী ১৪ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেছেন।

তারা আরও বলেন, অপরদিকে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করার কারণে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য শাস্তি দেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করলে আদালত তাতে রুল ইস্যু করেন, যা বর্তমানে বিচারাধীন আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026