1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

কোটি উপকারভোগীকে দলে টানতে চায় আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের দলের প্রাথমিক সদস্য করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচন সামনে রেখে বিপুলসংখ্যক মানুষকে দলের প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলে প্রায় এক কোটি নতুন সদস্য যুক্ত হবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।

পাশাপাশি এবার অন্য দলের কর্মী-সমর্থকদেরও সদস্য হওয়ার সুযোগ দিতে চায় আওয়ামী লীগ।

নানা সমালোচনার কারণে আগে বিশেষ করে বিএনপি-জামায়াত থেকে দলে লোক ভেড়ানো বন্ধ রাখা হয়েছিল। জাতীয় নির্বাচন সামনে রেখে এখানেও ছাড় দেওয়ার kalerkanthoসিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

 

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, এত দিন শুধু আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেই দলের প্রাথমিক সদস্য হওয়া ও সদস্য পদ নবায়নের ফরম বিতরণ করা হতো। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তা সবার জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, বঙ্গবন্ধুর প্রতি অনুগত এমন যে কেউ দলের সদস্য হতে পারবেন। তবে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের এ সুযোগ দেওয়া হবে না। নানা কারণে এত দিন বিএনপি বা অন্য দলকে যাঁরা সমর্থন করেছেন তাঁরাও আওয়ামী লীগের সদস্য হতে পারবেন। তবে অন্য দলের সমর্থকদের আওয়ামী লীগের কোনো পর্যায়ের কমিটির নেতৃত্বের পদ দেওয়া হবে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026