1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

তাইজুলের জোড়া আঘাতে ফিরলেন কুশল-ম্যাথিউস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। পঞ্চম ও শেষদিনের শুরুতে স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। সেই চাপ কাটিয়ে আবার খেলার নিয়ন্ত্রণ নিয়েছে অধিনায়ক মুমিনুল হকের দল। জোড়া আঘাতে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফিরিয়েছেন কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।

টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে বাংলাদেশ দলের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ১ ঘণ্টার মতো ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে পেরেছে সফরকারীরা। এতে দিনের খেলা শেষে ২৯ রানের লিডে থাকে টাইগাররা।

 

বৃহস্পতিবার সকালে সেই লিড শোধ করে শ্রীলঙ্কা দল নিজেরা লিড নিয়েছে। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত থেকে আজ বৃহস্পতিবার ব্যাটিংয়ে নামেন, তাকে সঙ্গ দিতে আসেন নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস। নিজেদের ওপর থেকে চাপ সরাতে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান। অর্ধশতকের পথে ছুটতে থাকা কুশলকে ফেরান তাইজুল।

পানি-পানের বিরতির পর লঙ্কান ইনিংসের ৩২তম ওভারের দ্বিতীয় বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেন মেন্ডিস। কিন্তু লেংথে পড়ে টার্ন করা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। ব্যাট পেরিয়ে বেরিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে মেন্ডিসের অফ স্টাম্পে ছোবল দেয় বল। ৪৩ বলে ৪৮ রান করে ফিরলেন মেন্ডিস।

আক্রমণ অব্যহত রাখা এই বাঁহাতি আবার সফলতার দেখা পান ইনিংসের ৩৬তম ওভারে। এবার তার শিকার প্রথম ইনিংসে ১৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ম্যাথিউস। দ্বিতীয় ইনিংসে অবশ্য রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি। তাইজুলকে ফিরতি ক্যাচ দেন শূন্য হাতে।

এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১১৪ রান। ৪৬ রানের লিড নিয়ে ব্যাট করছে সফরকারীরা। যেখানে করুনারত্নে অপরাজিত আছেন ৪২ রানে, ০ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026