1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

তামিমের হাফসেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল মঙ্গলবার (১৭ মে) ভালই জবাব দিচ্ছেন। এমনকি টেস্ট ক্যারিয়ারে ৩৩তম হাফসেঞ্চুরিও তুলে নিয়েছে এই ওপেনার। তার ব্যাটে ভর করে এগোচ্ছে বাংলাদেশ। তামিম ৭৮ বলে ৮টি চার হাঁকিয়ে ৫৬ রান তুলে। এই রিপোর্ট লেখা পযন্ত ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০০রান। টাইগাররা এখনো ২৯৭ রান পিছিয়ে আছে। তামিকে ভালোই সঙ্গ দিচ্ছেন জয়। তিনি ৩৩ রানে অপরাজিত ছিলেন । এদিন তামিম-জয় ব্যাট হাতে বড় সংগ্রহের দিকে এগোবে তা নতুন করে কিছু বলার নেই। তাছাড়া চট্টগ্রামের ছেলে তামিম ঘরের মাঠে গর্জে ওঠবে এটাই প্রত্যাশা ভক্তদের।

এছাড়া রেকর্ডবুকে নিজের নাম লেখানো যে কোনো ক্রিকেটারের জন্য বিশেষ এক মুহূর্ত। তা যদি নিজের ঘরের মাঠে হয় তাহলে সেই আনন্দ অধিকতর স্মরণীয় হয়ে থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে এমনই এক স্মরণীয় মুহূর্তের জন্য অপেক্ষা করছে তামিমসহ পুরো চট্টগ্রামবাসীর। টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তামিমের প্রয়োজন ১১৭ রান।

সোমবার (১৬মে) লঙ্কান বোলারদের মনোবল ভেঙে দিতে তামিম-জয় ব্যাট হাতে হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি। যেখানে চারটি ৪ মেরেছেন তামিম। ৪ চারের সাহায্যে ৬৭.৩১ স্ট্রাইক রেটে ৫২ বলে ৩৫ রান নিয়ে প্রথমদিন শেষ করেছেন তিনি। মঙ্গলবার তৃতীয় দিনের শুরু থেকে আরো সতর্কতা অবলম্বন করেই খেলার চেষ্টা করবেন। সোমবার নামের পাশে ৩৫ রান যোগ করার সুবাদে টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন মাত্র ১১৭ রান। সাগরিকার এই উইকেটে একটু দেখেশুনে খেললে নামের পাশে আরো শতরান করা বেশ একটা কষ্টসাধ্য নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026