1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলংকার দুই ওপেনারকে ফেরালেন নাঈম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ রোববার থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। টস জিতে আগে ব্যাটিং করছে সফরকারীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। কুশল মেন্ডিস ২৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ০ রানে ক্রিজে আছেন ।

বাংলাদেশের হয়ে উইকেট দুটি নেন নাঈম হাসান। ইনিংসের অষ্টম ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ২৩ রানের মাথায় শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফেরান এই অফস্পিনার। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৭ বলে ৯ রান করেন করুনারত্নে। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলংকা রিভিউ নিলেও কাজে দেয়নি তা।

দ্বিতীয় উইকেটে ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস জুটি বড় করার চেষ্টা করলেও থামিয়ে দেন নাঈম। লিটনের ক্যাচ বানিয়ে ফেরান ওশাদাকে (৩৬)। মেন্ডিসের সঙ্গে ৪৩ রানে জুটি গড়েছিলেন এই ওপেনার।

তার আগে পঞ্চম ওভারে রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে।

তিনজন স্পিনার আর দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন ইয়াসির আলী রাব্বি। এছাড়াও বাদ পড়েছেন এবাদত হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026