1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

রাজউকের ২৪ প্লট বেদখল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

ঢাকার উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বেহাত হওয়া ২৪টি প্লট উদ্ধারে কোনো উদ্যোগই কাজে আসছে না। দখলদাররা স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ফলে তাদের প্রভাবের মুখে থেমে যায় উচ্ছেদের সব তৎপরতা। হাতছাড়া হওয়া সরকারি এই প্লটগুলোর বাজার মূল্য অন্তত ৪৫০ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে এসব প্লট দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরি করে ভাড়া বাণিজ্য চালিয়ে যাচ্ছে চক্রের সদস্যরা। মাসে এ খাত থেকে ভাড়া তোলা হচ্ছে ৫০ লাখ টাকা। বছরে এর পরিমাণ দাঁড়ায় ছয় কোটি। ভাড়ার বাইরেও এসব প্লটে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের গুনতে হয় নির্দিষ্ট অঙ্কের চাঁদা। স্থানীয় মাস্তান ও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য নিত্যদিন এখান থেকে চাঁদা তোলেন। সবার চোখের সামনে সরকারি সম্পত্তি দখল বাণিজ্যের এই উৎসব চললেও কারও কোনো মাথাব্যথা নেই। দখল বাণিজ্যের সঙ্গে রাজউকের অসাধু কর্মকর্তারাও জড়িত বলে অভিযোগ আছে। সরেজমিন অনুসন্ধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

রাজউক কর্মকর্তাদের যোগসাজশে প্লট দখলের বিষয়ে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী যুগান্তরকে বলেন, ‘উচ্ছেদ করলে ফের দখল হয়ে যায়। তাই এ সপ্তাহের মধ্যেই আমরা নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করব। নিলামে অংশ নিয়ে যারা প্লট পাবেন দখলমুক্ত করে তাদের বুঝিয়ে দেওয়া হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026