1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

বিকেল ৪টা থেকে নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীরা সমঝোতায় আসার পর আবারও সংঘর্ষ শুরু হয়েছে। তাদের মধ্যে এখনো ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এ অবস্থায় নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর এই সেবা বন্ধ হয়ে যায়।

অপারেটর সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো।

সোমবার মধ্যরাতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে সমঝোতা হলে বন্ধ হয় সংঘর্ষ। কিন্তু সাড়ে ৪টার পর আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ। রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও একটি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। পুলিশও রয়েছে রাস্তায়।

অন্য পাশে রয়েছে নিউমার্কেট এলাকার দোকান কর্মচারীরা। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এমন এক পরিস্থিতিতে সরকারের নির্দেশে ওই এলাকায় দ্রুতগতির ইন্টারনেটসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026