1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

ফের সক্রিয় হচ্ছে ২০ দলীয় জোট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

আগামী দিনের আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে ফের সক্রিয় হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ইফতার পার্টিকে কেন্দ্র করে দীর্ঘদিন পর একমঞ্চে দেখা গেছে জোট নেতাদের। ইতোমধ্যে জোটের শরিকদের সঙ্গে অনানুষ্ঠিকভাবে বৈঠক করেছেন বিএনপির নীতিনির্ধারকরা। এতে শরিকদের ক্ষোভ অনেকটাই কমে আসছে। ঈদুলফিতরের পর ডাকা হতে পারে ২০ দলীয় জোটের বৈঠক।

সেখানে সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকারের রূপরেখাসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির নীতিনির্ধারকরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন এবং জাতীয় সরকার কীভাবে গঠন করা হবে, তা নিয়ে কাজ শুরু করেছেন।

বিএনপি ও জোটের কয়েক নেতা যুগান্তরকে বলেন, জামায়াতকে কেন্দ্র করে জোট ও বৃহত্তর ঐক্য নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই সমাধান হয়েছে। আপাতত জামায়াত জোটেই থাকবে। যদি তারা স্বেচ্ছায় চলে যায় সেক্ষেত্রে তাদের আটকাবেও না। জামায়াতকে জোটে রেখেই বৃহত্তর ঐক্যে কৌশলী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডান-বামসহ সরকারবিরোধী সব দল নিয়ে বৃহত্তর ঐক্য হলেও শুরুতেই একসঙ্গে কর্মসূচি দেওয়া হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ নানা ইস্যুতে যুগপৎ কর্মসূচি দেওয়া হবে। পরে সবাই একমঞ্চ থেকে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করবে। জামায়াত থাকলে বামসহ কয়েকটি দল একমঞ্চে আসবে না। সেক্ষেত্রে সব দল একমঞ্চে উঠলেও সেখানে থাকবে না জামায়াত। একই দাবিতে তারা যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। সূত্র জানায়, জামায়াতের কারণে জোটের শরিক বা সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক বিএনপির হাইকমান্ড।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026