1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

বাড়ছে অনলাইন কেনাকাটা আস্থা ফেরাতে সরকার-ইক্যাবের উদ্যোগ কঠোর মনিটরিং ও নিয়ন্ত্রণ চায় গ্রাহকরা ষ নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবে না কোনো প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

শখের বসে গড়ে উঠলেও বাংলাদেশে ঘরে বসে অনলাইনে পণ্য কেনাকাটা এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে করোনাকালে এটিই ছিল কেনাকাটার প্রধান মাধ্যম। সম্ভাবনাময় এবং হঠাৎ জনপ্রিয়তা পাওয়ার পর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে গোটা খাতটি এখন ভুগছে আস্থার সংকটে। প্রতারিত গ্রাহকরা অভিযোগ করার কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। এরপর থেকেই আস্থার সঙ্কটে ভোগা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে কাজ শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স খাত সংশ্লিষ্টরা। এজন্য ইতোমধ্যে প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত প্রদান, ই-কমার্স ব্যবসার জন্য নিবন্ধনসহ বেশ কিছু উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বৈধভাবে কাজ করছে কি না, কিংবা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে কি না বা কোন অনিয়ম হচ্ছে কি না, সেটা আগে দেখা সম্ভব ছিল না বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য। কিন্তু এখন আমরা তাদের কাজ ট্র্যাক করতে এবং মনিটর করতে পারবো।
আস্থা ফেরাতে সরকারকেও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, যেসব প্রতিষ্ঠান প্রতারণা করছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের পরিশোধ করতে পারে। কিংবা দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলে পরবর্তীতে আর কেউ এমনটি করবে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026