1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

‘বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা অবশ্যই চাই দেশে সবার অংশগ্রহণে একটি সুন্দর অর্থবহ নির্বাচন হোক। কিন্তু কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। নির্বাচন ভীতির কারণেই তারা সবসময় নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা যেভাবে অগ্নি সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরেছে তার অনেকগুলো মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ অনেক নেতা আসামি। সেসব মামলা এখনও বিচারাধীন। আমি মনে করি, এগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিএনপির চায় তাদের এমন একটি কমিশন বা ব্যবস্থার দরকার যেটি আগে থেকেই নিশ্চয়তা দিতে পারে, বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। এ ধরনের নিশ্চয়তা পেলে তারা সমাধান খুঁজে পাবে। অন্যথায় কোনো সমাধান খুঁজে পাবে না। আর নির্বাচন কমিশনসহ সুশীল সমাজে যে আলোচনায় বসছে সেটি খুবই ইতিবাচক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026