1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

‘পাকিস্তানের বিপক্ষে সেই জয় আর এই জয় এক নয়’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

১৯৯৯ সালের বিশ্বকাপে হট ফেভারিট ছিল ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

সেই বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন- সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদি, ইনজামাম-উল-হক, আজহার মাহমুদ, মঈন খান, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও সাকলাইন মুশতাকদের নিয়ে গড়া দলটি ট্রফি নিয়েই ঘরে ফিরবে।

তারকাখচিত সেই পাকিস্তানকে বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে গিয়ে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়ে সোমবার পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ের সঙ্গে সোমবার পাওয়া জয়ের তুলনা করা আদৌ ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সোমবার সন্ধ্যায় যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে পাইলট বলেন, ১৯৯৯ সালের সেই পাকিস্তানের সঙ্গে জয় আর বর্তমানে পাকিস্তানের নারী দলের সঙ্গে জয়কে একপাল্লায় মাপা ঠিক হবে না। সেই পাকিস্তানের সাথে পাকিস্তানের এই নারী দলের তুলনা করলে জিনিসটা ছোট হয়ে যাবে।

পাইলট আরও বলেন, ধরেন আর্জেন্টিনার ফুটবল টিমের সঙ্গে বাংলাদেশ হেরে গেল। আবার সেই আর্জেন্টিনার ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ জিতল, এই দুই ম্যাচ নিয়ে তুলনা করা কী ঠিক হবে? পাকিস্তানের মেয়েরা কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো শক্তিশালী ক্রিকেট দল নয়। কারণ পাকিস্তান একটা মুসলিম দেশ, যেখানে মেয়েদের খেলাধুলাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না।

জাতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট আর ১২৬টি ওয়ানডে ম্যাচ খেলে ৩ হাজার ২২৭ রান করা পাইলট আরও বলেন, আমি কিন্তু বাংলাদেশের এই জয়কে ছোট করছি না। এর মানে এই না যে, এই জয়ে আমরা খুব বেশি উপরে উঠে গেলাম। আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি অবশ্যই ভালো কথা, এটা বিশাল বড় অ্যাচিভমেন্টও। কিন্তু আমার মনে হয় সেই জয়ের সঙ্গে এই জয়ের তুলনা করা ঠিক হবে! ওই জয় আর এই জয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য।

সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, ১৯৯৯ সালের পাকিস্তান দল ছিল ওয়ার্ল্ডক্লাস। ওই টিম আর মেয়েদের এই টিমের সঙ্গে তুলনা হতেই পারে না। আমার মেধায় বলে- পাকিস্তানের মেয়েদের ক্রিকেট টিম কিন্তু অভিজ্ঞ ক্রিকেট টিম না। যে অনেক আগেরকার ক্রিকেট টিম, কালচার হয়ে আছে তা কিন্তু না। তাদের চেয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড অনেক এগিয়ে আছে।

৪৬ বছর বয়সী সাবেক এই তারকা আরও বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট টিমও যে এগিয়ে আছে তা কিন্তু না। এখনো গ্রামে অনেক পরিবার আছে তারা মেয়েদের ক্রিকেট খেলা অ্যালাও করে না। তারপরও মেয়েরা ক্রিকেটে এসেছে। জয় পাচ্ছে। আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে নিগার সুলতানাদের এই জয় অবশ্যই বড় অ্যাচিভমেন্ট। তবে কম্পেয়ার করা ঠিক হবে না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026