1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ করেন তিনি। এনিয়ে টানা তৃতীয় বার মেয়র হিসেবে শপথ নিলেন আইভী।

একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।

 

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026