1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাজারে স্থিতিশীলতা ফেরাতে চাল আমদানি না করে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

বাজারে স্থিতিশীলতা ফেরাতে আপাতত বেসরকারিভাবে চাল আমদানি না করে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এ নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

ঊর্ধ্বমুখী চালের বাজারের লাগাম টানতে শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি চেয়ে গত ১৮ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এক চিঠির মাধ্যমে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল।
ওই চিঠির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণসহ চালের বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানি প্রসঙ্গে’ দেওয়া নির্দেশনার চিঠিতে বলা হয়, সূত্রোস্থ সারসংক্ষেপ উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী নিম্ন বর্ণিত সদয় অনুশাসন প্রদান করেন- ‘বাজার মনিটর করা হোক।’

এ অবস্থায় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বর্তমানে ভরা আমন মৌসুম চললেও চালের দাম কমছে না। কেজিপ্রতি মোটা চালের দাম ৫০ টাকায় এসে ঠেকেছে। চালের এ ঊর্ধ্বমুখী দামে অস্বস্তিতে সাধারণ মানুষ।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) খাজা আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী চালের বাজার মনিটরিংয়ে ওপর জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি করবো। এরইমধ্যে খাদ্য অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।’

খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘প্রধানমন্ত্রী আপাতত বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026