1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

সিলেটের শাবিপ্রবি আমরণ অনশন ভেঙেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

শাবিপ্রবি প্রতিনিধি

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে করা আমরণ অনশন ভেঙেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও দেশবরেণ্য লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর সহধর্মিণী ইয়াসমিন হক বুধবার সকাল ১০টা ২০ মিনিটে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

এর আগে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে বুধবার ভোর ৪টায় ক্যাম্পাসে এসে পৌঁছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। ক্যাম্পাসে এসে তাঁরা শিক্ষার্থীদের বলেন, আজ উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আমার বাসায় আলোচনা হয়েছে।

তাঁরা বাসায় এসেছিলেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা চাইছ, যে দাবি তোমাদের, সেটা পূরণ হবে। তোমাদের অছিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত ১৩ জানুয়ারি। এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রীরা।

১৬ জানুয়ারি বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন শিক্ষার্থীদের লাঠিপেটা করে উপাচার্যকে মুক্ত করে পুলিশ। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সে সময় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশ, শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশত আহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026