1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ার বারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে স্থানীয় তরুণদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের পুলিশ এ ঘটনার কথা জানিয়েছে।

 

পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এরপর ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।

পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি মেট্রো টেলিভিশনকে বলেছেন, শহরগুলোতে তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটাই এতো মৃত্যুর কারণ হল। প্রথমবারের মতো এমনটি হল।

অ্যাডাম জানিয়েছেন, প্রাণঘাতী এই ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।

পৃথকভাবে ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের এক মুখপাত্র ডেডি প্রাসেতিও জানিয়েছেন, প্রতিবেশী দ্বীপ মালুকু থেকে আসা দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর মধ্যে ঝগড়াটি হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026