1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ভিসির বাসার পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন শাবি শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

শাবি প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সকল পরিষেবা বন্ধ করা শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছে বলে বিষয়টি আন্দোলনরত শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন।

আন্দোলনকারীদের মধ্যে থেকে এক শিক্ষার্থী জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে আমার ভাই-বোনেরা অনশন করছে। উপাচার্য ভিতরে বসে আছেন আর যে যাচ্ছেন তার সঙ্গে আড্ডা দিচ্ছেন। তা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ভিসির বাসভবনে প্রবেশ করতে দেওয়া হবেনা। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ১০০ ঘণ্টা ধরে না খেয়ে রাস্তায় অনশন করছেন। এজন্যই পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে রবিবার বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে মানবদেয়াল তৈরি করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ভিসির বাসভবনের প্রবেশ করতে দিবে না বলে ঘোষণা দেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026