1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ পথ থেকে ফিরে এল বিমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বিধিনিষেধ অমান্য করে এক যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ আকাশ থেকে একটি বিমান ফিরে এল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওই নারী (৪০) যাত্রী যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানে উঠেছিলেন। যাত্রা পথে বিমান যখন মাঝ আকাশে, তখন মাস্ক খুলে ফেলেন তিনি।

বিমানের কর্মীরা তাকে মাস্ক পরার জন্য বারবার বোঝাচ্ছিলেন। এ নিয়ে চলে বাগ্‌বিতণ্ডাও। কিন্তু ওই যাত্রী মাস্ক পরবেন না। ফলে বিমান ঘুরিয়ে আবার আমেরিকায় ফেরত নেন পাইলট।

বিবিসি জানিয়েছে, উড্ডয়নের পর প্রায় দেড় ঘণ্টা আটলান্টিকের ওপর দিয়ে চলেছিল বিমানটি। এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে।
ওই যাত্রীর সামনের আসনে বসেছিলেন স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি। তিনি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন এবং বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন।

তিনি আরও জানান, ওই নারীকে একাধিক মাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পরতে নারাজ ছিলেন। এদিকে, বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ওই নারীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026