1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে, বলছেন শিল্পদ্যোক্তারা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ১৩৮ বার দেখা হয়েছে

সম্প্রতি গ্যাসের দাম বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব জমা দেওয়া শুরু করেছে গ্যাস সঞ্চালন, উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলো। কিন্তু দাম বাড়ানোর এই উদ্যোগের বিরোধিতা করেছেন দেশের শিল্পোদ্যোক্তারা।

তারা বলছেন, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে। মহামারিকালে অর্থনীতির ঘুরে দাঁড়ানো ব্যাহত হবে।

বুধবার (১৯ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত পাওয়ার, এনার্জি, ইউটিলিস-বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন ও ভারত আরও ২০ বছর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখবে। বাংলাদেশেও শিল্পের বিকাশের স্বার্থে দেশে মজুত থাকা কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত সরকারের।

তিনি গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাপেক্স একা না পারলে বেসরকারি খাতের সঙ্গে যৌথ অংশীদারত্বে অনুসন্ধান কূপ খননে গতি আনা উচিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026