1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে স্বাস্থ্যবিধি মানাতে সরকার ‘অ্যাকশনে’ যাবে : মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ১৪০ বার দেখা হয়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকার ‘অ্যাকশনে’ যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, দু-তিনদিন পর্যবেক্ষণের পর এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

সোমবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সচিব।

সরকারের জারি করা বিধিনিষেধ জনগণ মানছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এরই মধ্যে বলে দিয়েছি, দু-তিনদিন একটু পর্যবেক্ষণ করবে, তারপর কিছু কিছু অ্যাকশনে যাব। আমরা প্রথম থেকেই অ্যাকশনে যেতে চাই না। আগে একটু দেখতে চাচ্ছি, মানুষ মানে কি না।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়াচ করতে বলছি। তারপর সংক্রমণ যেভাবে বাড়ছে আমরা কাল-পরশুর মধ্যে ইনশাআল্লাহ, আমরা কিছু একটা চেষ্টা করব।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি একটু আগেও আইইডিসিআর, আইসিডিডিআরবি ও ডিজি হেলথ এর সঙ্গে কথা বলতেছিলাম। আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে। আমরা মনে করছি ওমিক্রন আমাদের জন্য বেশি ক্ষতিকর না। আমাদের কাছে ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট মনে হচ্ছে।’

‘আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৭ শতাংশ করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে ও ১৩ শতাংশ ছিল ওমিক্রনে আক্রান্ত। এখন হয়তো ওমিক্রনের সংখ্যা একটু বেড়েছে। তাই ডেল্টা ভ্যারিয়েন্ট এখনো আমাদের জন্য ঝুঁকি। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে,’ বলেন তিনি।

তিনি আরো জানান, ‘এখন থেকে ৬০ বছর থেকে কমিয়ে ৫০ বছরের ব্যক্তিদেরও বুস্টার ডোজ দেয়া হবে। ডিজি হেলথ এ বিষয়টি অ্যাপে দিয়ে দিচ্ছেন রেজিট্রেশনের জন্য। আর যারা ফ্রন্টলাইনার আছে তারা খুব দ্রুত পেয়ে যাবেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026