1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ‘নির্ধারিত দিনেই হবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে সরকার। এমন পরিস্থিতিতে আগামী ১৬ জানুয়ারি আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) থেকে বলা হয়েছে নির্ধারিত সময়েই এই সিটিতে ভোট হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন না করার মতো পরিস্থিত পাইনি। তাই কমিশন যথাসময়ে নির্বাচন আয়োজনের পক্ষে।’

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ যাচ্ছেন বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

তিনি জানান, ‘বুধবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিয়োগ পাওয়া প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা প্রদান এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন সিইসি।’

এই সিটির ভোটে মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ প্রার্থী। এর মধ্যে মেয়র পদে সাতজন, নয়টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন লড়ছেন।

মেয়র পদে লড়ছেন— সেলিনা হায়াৎ আইভী (বাংলদেশ আওয়ামী লীগ), এ বি এম সিরাজুল মামুন (খেলাফত মজলিস), তৈমুর আলম খন্দকার (স্বতন্ত্র), কামরুল ইসলাম (স্বতন্ত্র), মো. মাছুম বিল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মো. জসীম উদ্দিন (বাংলাদেশ খেলাফত আন্দোলন) মো. রাশেদ ফেরদৌস (বাংলাদেশ কল্যাণ পার্টি)।

গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এবার সব কেন্দ্রে ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026