1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২-এ এলিট ইভেন্টে কেনিয়া ও ইথিওপিয়া শ্রেষ্ঠত্ব অর্জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

দেশি-বিদেশি অ্যাথলেটদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২-এ এলিট ইভেন্টে কেনিয়া ও ইথিওপিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানী ঢাকায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এদিন ভোরে আর্মি স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে শেষ হয় হাতিরঝিলে।

এলিট ইভেন্টে ৪২ কিলোমিটার ম্যারাথনে ছেলেদের মধ্যে কেনিয়ার ভিনসেন্ট কিপসাং রনো প্রথম হয়েছেন। তিনি সময় নেন ২ ঘণ্টা ৯ মিনিট ২৯ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন মরক্কোর ওমর এইত চিতাচেন, তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৯ মিনিট ৪৯ সেকেন্ডে। আর ২ ঘণ্টা ১২ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার গেব্রেসাদিক আবরাহা আদিহানা।

মেয়েদের মধ্যে ইথিওপিয়ার মুলিয়ে দেকেবো হাইলিমারিয়াম ২ ঘণ্টা ৩১ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। মরক্কোর সৌদ কানবোচিয়া ২ ঘণ্টা ৩৪ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও কেনিয়ার হেলেন জেপগুরগাত ২ ঘণ্টা ৩৫ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

এই ইভেন্টে বাংলাদেশের অ্যাথলেটদের ক্যাটাগরিতে পাপিয়া খাতুন ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড নিয়ে প্রথম হন। নার্গিস জাহান ওহাব ৪ ঘণ্টা ২১ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সুলতানা খাতুন ৪ ঘণ্টা ২২ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

আর ছেলেদের মধ্যে আসিফ বিশ্বাস ২ ঘণ্টা ৩৫ মিনিট ১২ সেকেন্ড নিয়ে প্রথম। মোহামম্দ ফরিদ মিয়া ২ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়। আর কামরুল ইসলাম তৃতীয় হন ২ ঘণ্টা ৪১ মিনিট ৪৪ সেকেন্ড নিয়ে।

সাফ ক্যাটাগরিতে দুই ইভেন্টেই ভারত শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। দুজনই আবার সম্পর্কে স্বামী-স্ত্রী! মেয়েদের মধ্যে ভারতের আরতি দত্ত পাতিল প্রথম হন। তিনি সময় নেন ২ ঘণ্টা ৫৩ মিনিট ২৮ সেকেন্ড। ছেলেদের মধ্যে ভারতের বুগাথা শ্রীনু ২ ঘণ্টা ১৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নেন।

এলিট ক্যাটাগারিতে হাফ ম্যারাথনে মেয়েদের মধ্যে মরক্কোর সুকাইনা আতানানে ১ ঘণ্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড নিয়ে প্রথম হন। ছেলেদের মধ্যে সেরা হন কেনিয়ার লোকেথান কিলিমো। তিনি সময় নেন এক ঘণ্টা ৪ মিনিট ৭ সেকেন্ড।

হাফ ম্যারাথনে বাংলাদেশ ক্যাটাগরিতে শামসুন্নাহার রত্না ১ ঘণ্টা ৪১ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। লিবিয়া আক্তার এক ঘণ্টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। নাসরিন বেগম ১ ঘণ্টা ৪৯ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।

ছেলেদের মধ্যে আল-আমিন ১ ঘণ্টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ড নিয়ে সেরা। সোহেল রানা ১ ঘণ্টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয়। আর মোহাম্মদ আল আমিন ১ ঘণ্টা ১৫ মিনিট ২১ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

ম্যারাথন শেষে হাতিরঝিলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026