1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্যের নতুন নির্দেশনা পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: রেলমন্ত্রী ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে: চিফ হুইপ জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা, প্রস্তুতি সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী রাষ্ট্রীয় আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আধুনিক যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত পাহারার চেয়েও জরুরি: তথ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার

কুমিল্লার লাকসামে অটোরিকশায় বাসের ধাক্কা: নিহত বেড়ে ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাশের লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

জানা যায়, ফেনীতে বাহারের চাচা শশুরের জানাজায় যাওয়ার পথে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়।

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার কাজ চলমান থাকায় এক পাশ দিয়েই গাড়ি চলছিল। যাত্রীবাহী একটি বিআরটিসি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে বাসটি নোয়াখালীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাহার উদ্দীন নামে এক ব্যক্তি ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। আহত দুজন যাত্রীকে কুমিল্লা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহ লাকসাম হাইওয়ে থানায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026