1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আধুনিক যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত পাহারার চেয়েও জরুরি: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে যেকোনো বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গত বুধবার ঢাকার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ডিজিটাল লিডারশিপের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে বক্তারা দেশের আইনশৃঙ্খলা ও তথ্য সুরক্ষায় বাহিনীর ৬০ লাখ জনবলকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সনাতন যুদ্ধ বা যোগাযোগের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব যে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তা এই আয়োজনের মাধ্যমে পুনঃমূল্যায়ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যুদ্ধ কেবলই সমরাস্ত্রের বিষয় নয় এবং যোগাযোগ কেবলই মানুষের কণ্ঠস্বর বিনিময় করা নয়। আর্থিক খাতে প্রযুক্তির অপব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল কারসাজির মাধ্যমে কিভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তিনি বাহিনীর বিপুল জনবলকে প্রচলিত ধারণায় আটকে না রেখে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের কাজে লাগানোর এই উদ্ভাবনী প্রয়াসের প্রশংসা করেন এবং সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই মিডিয়া সেলের উদ্বোধন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমকে আরো আধুনিক, গতিশীল ও কার্যকর করার নতুন সূচনা। এই উদ্যোগ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর ভূমিকা আরো সুদৃঢ় করবে এবং সরকারের আস্থাশীল অংশীদার হিসেবে বাহিনীর কার্যক্রমকে নতুন মাত্রা দেবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের ধারাবাহিকতায় এটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ জানান, আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে সরকারের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা সম্ভব। নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজ বিনির্মাণে বাহিনীর সদস্যদের অবদান, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাফল্যের গল্প এবং বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়মিত তুলে ধরা হবে, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026