1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্যের নতুন নির্দেশনা পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: রেলমন্ত্রী ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে: চিফ হুইপ জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা, প্রস্তুতি সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী রাষ্ট্রীয় আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আধুনিক যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত পাহারার চেয়েও জরুরি: তথ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৬১ বার দেখা হয়েছে

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও দুদিন থাকতে পারে। মঙ্গলবারের (৪ জানুয়ারি) তুলনায় বুধবার (৫ জানুয়ারি) তাপমাত্রা আরও কিছুটা কমেছে।

বুধবার রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ (বুধবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৭, গতকাল তেতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১ ডিগ্রি কমে ১৩ দশমিক ৩, গতকাল ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে গতকাল ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজ প্রায় একই আছে ১২ দশমিক ৬, চট্টগ্রামে গতকাল ছিল ১৫ দশমিক ৬, আজ ১৫ দশমিক ৫, সিলেটে গতকাল ছিল ১৩ দশমিক ৫, আজ ১৩ দশমিক ৯, রাজশাহীতে গতকাল ছিল ১০ দশমিক ৫, আজ ১ ডিগ্রি কমে ৯ দশমিক ৫, রংপুরে গতকাল ছিল ১০ দশমিক ৩, আজ ১০ দশমিক ৬, খুলনায় গতকাল ছিল ১২, আজ ১২ দশমিক ৫ এবং বরিশালে গতকাল ছিল ১০ দশমিক ৯, আজ ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

nagad
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকালও শৈত্যপ্রবাহ একই থাকতে পারে। আরও কিছু এলাকায় এই প্রবাহ ছড়িয়ে পড়তে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা আরও সামান্য কিছুটা কমতে পারে। এছাড়া অনেক এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।

দেশের তিন জেলায় তাপমাত্রা এখন ১০-এর নিচে আছে। রাজশাহীতে ৯ দশমিক ৫, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৭ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১০-এর ঘরে আছে ঈশ্বরদী, বদলগাছি, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, যশোর ও চুয়াডাঙ্গা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু কিছু এলাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026