1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্যের নতুন নির্দেশনা পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: রেলমন্ত্রী ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে: চিফ হুইপ জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা, প্রস্তুতি সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী রাষ্ট্রীয় আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আধুনিক যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত পাহারার চেয়েও জরুরি: তথ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার

বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় হামলা, বিজিবির গুলিতে চারজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক  বগুড়া

গাবতলীতে ভোট গণনার সময় হামলার ঘটনায় বিজিবির গুলিতে দুজন নিহত হয়েছেন। যদিও পুলিশ একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এ ছাড়া দুজন গুলিবিদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউপির কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এই হামলা ও গুলির ঘটনা ঘটে। ভোট গণনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ওপর হামলা চালিয়েছেন বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা কয়েক দফা গুলি ছুড়েছে। এতে চারজন নিহত হয়েছেন।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান  বলেন, কালাইহাটা উচ্চবিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থীর সমর্থকেরা গণনায় বাধা দেন। অন্য কেন্দ্রের ভোট গণনা শেষে তাঁরা ভোটের ফলাফল ঘোষণা করতে বলেন। এতে আপত্তি জানালে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকার কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। নৌকার কর্মী-সমর্থকেরা ইউএনওর গাড়ি ছাড়াও পুলিশ ও বিজিবির মোট চারটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শাজাহানপুরের ইউএনও আসিফ আহমেদ ছাড়াও বিজিবি-পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

গুলিতে নিহত চারজন হলেন, কুলসুম বেগম (৩৫), খোরশেদ আলী (৭০), আবদুর রশিদ (৪৮) ও আলমগীর (৪০)। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রওনক জাহান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়। তবে কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, রাতে গুলিবিদ্ধ দুজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আবদুল (৪০) এবং রাকিব (১৬)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026