1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

করোনার নতুন ধরন অমিক্রনের কারণে প্রয়োজনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেওয়া হতে পারে শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৮৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

করোনার নতুন ধরন অমিক্রনের কারণে প্রয়োজনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমরা মনে করি, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের স্বার্থে ক্লাসের সংখ্যা আবার কমিয়ে দেওয়া প্রয়োজন, কমিয়ে দেব, বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই প্রয়োজন বুঝে করব।’

শিক্ষামন্ত্রী বলেন, মার্চ পর্যন্ত না দেখে তাঁরা বলতে পারবেন না যে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম চালু করতে পারবেন কি না। তবে গতবারের চেয়ে কোনো কোনো ক্লাস বাড়ানো হয়েছে। আগে কোনো কোনো ক্লাসে যেখানে এক দিন ক্লাস হতো, সেখানে একাধিক দিন হয়েছে।

বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো অবস্থায় আছে উল্লেখ করে দীপু মনি বলেন, তারপরও অমিক্রনের একটি ধাক্কা শুরু হয়েছে। সেই ঢেউয়ে বহু উন্নত দেশও পর্যুদস্ত। পাশের দেশেও সংক্রমণের বড় আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশে এখনো আশঙ্কাজনক জায়গায় নেই। সংক্রমণের হারও কম। কিন্তু এটি ১ শতাংশে নেমে এসেছিল। সেখান থেকে বেড়েছে। অমিক্রনে আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে। কাজেই এখন অত্যন্ত সতর্ক হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি জরুরিভাবে মেনে চলতে হবে।

করোনার সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এখনো স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026