1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ফোনালাপ ফাঁস খোকন সাহা ক্লায়েন্টের কাছে টাকা চেয়েছেন: নানক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৫৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর কাছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির বিষয়ে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সোমবার সন্ধ্যায় পেশাজীবী সমন্বয় পরিষদের একটি সভায় যোগ দিতে এলে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, খোকন সাহা তার ক্লায়েন্টের কাছে টাকা চেয়েছেন। এরপরেও অধিক তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।
গত ২৪ ডিসেম্বর রাতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোন করে সোনারগাঁও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর কাছে পাঁচ লাখ টাকা চান। এর কারণ হিসেবে খোকন সাহা উল্লেখ করেন, আইভী তার মেয়ে। নির্বাচনের জন্য খোকন সাহার টাকা লাগবে।

গত শনিবার দুইজনের এই ফোনালাপের অডিও ফাঁস হয়ে গেলে এ নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে খোকন সাহা দাবি করেন, তিনি নিজের ক্লায়েন্টের কাছে টাকা চেয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026