1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মরক্কোর সাইবারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নিতে স্পিকারের তেহরান যাত্রা নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভীতি ছড়ানোর অভিযোগ সাবেক সেনাপ্রধানের রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৮ আরব সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ এক ক্রু আজ ঘোষণা করা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন মূল্য হরমুজ প্রণালির স্থায়ী নিয়ন্ত্রণ ও টোল আদায়ে অনড় ইরান, ওয়াশিংটনকে হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ নগরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাকায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। নগরের ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। আনন্দ পরিবহনের বাসটি লেবেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
করা হয়েছে।

শাহ্ জামান আরও জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় এক পাশে যানবাহন নিয়ন্ত্রণের কোনো প্রতিবন্ধক (গেট) নেই। যানবাহন ও পথচারীরা উল্টো পাশের প্রতিবন্ধক দেখে ও ট্রেন আসার শব্দ শুনে নিজ দায়িত্বে থেমে যান। গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শ্যামপুরে
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন  জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের একটি পা উদ্ধার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026