1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মরক্কোর সাইবারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নিতে স্পিকারের তেহরান যাত্রা নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভীতি ছড়ানোর অভিযোগ সাবেক সেনাপ্রধানের রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৮ আরব সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ এক ক্রু আজ ঘোষণা করা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন মূল্য হরমুজ প্রণালির স্থায়ী নিয়ন্ত্রণ ও টোল আদায়ে অনড় ইরান, ওয়াশিংটনকে হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের স্থানীয় নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৮ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ২০১৬ সালের ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে নিজ গ্রাম পয়াগের বাসায় ফিরছিলেন জেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক। পথে আসামি বসু মিয়া, হাবিবুর রহমান, শহিবুর রহমান, কবির মিয়া, সাচ্চু মিয়া, মোখলেছ মিয়া, রুহান ওরফে বোরহান, শিথীল আহমেদ, রহমত উল্লাহসহ অন্যরা অটোরিকশাটি আটকায়। এসময় জহিরুলকে আসামিরা কুপিয়ে জখম করেন। ঘটনার রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই কবির হোসেন। এরপর পুলিশ মামলাটি তদন্ত করে ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার ১৬ আসামি বর্তমানে কারাগারে আছেন, বাকিরা পলাতক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026