1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মরক্কোর সাইবারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নিতে স্পিকারের তেহরান যাত্রা নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভীতি ছড়ানোর অভিযোগ সাবেক সেনাপ্রধানের রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৮ আরব সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ এক ক্রু আজ ঘোষণা করা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন মূল্য হরমুজ প্রণালির স্থায়ী নিয়ন্ত্রণ ও টোল আদায়ে অনড় ইরান, ওয়াশিংটনকে হুঁশিয়ারি

ভোটকেন্দ্রে টাকার খামসহ এজেন্ট ধরা, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

খামের উপর লেখা সহকারী প্রিসাইডিং অফিসারের নাম। ওই খামে ১৭ হাজার টাকাসহ ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়লেন হাবিবুল বাশার (৩৮) নামে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ঘটনা এটি।

এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হাবিবুল বাশার (৩৮) নামে ওই এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত বাশার মনিয়ন্দ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূইয়ার এজেন্ট ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইফতেখার রসুল সিদ্দিক জানান, ওই এজেন্ট কেন্দ্রে বসে মোবাইলে কথা বলছিলেন। তার কাছ থেকে মোবাইল নিতে চাইলে তিনি উত্তেজিত হয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন এবং সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীর নাম লেখা একটি খাম উদ্ধার করা হয়। খামে ১৭ হাজার টাকা ছিল। এরপর বাশারকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, টাকার খাম উদ্ধারের ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026