1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষকদের জন্য ধান ও পাট বীজসহ সার বিতরণ উদ্বোধন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি মাইকিংয়ের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, অস্বীকার ইউএনওর গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অগ্রাধিকার, তেলের দাম নিয়ে সিদ্ধান্ত লক্ষ্মীপুরে ১২.৬ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন খাল পুনঃখনন কার্যক্রমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জোর হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল কিউবা সরকার হোলি উইকে হাজারেরও বেশি বন্দি মুক্তি দিয়েছে হায়দরাবাদে কবরস্থানে লুকানো ৪১৪টি গ্যাস সিলিন্ডার জব্দ, ১০ জন আটক

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ বার দেখা হয়েছে

গত তিন-চারদিনের শৈত্যপ্রবাহ বাড়িয়েছে শীতের তীব্রতা। পঞ্চগড় ছাড়া দেশের কোথাও আপাতত শৈত্যপ্রবাহ নেই। সন্ধ্যার পর হালকা শীত থাকছে, সেই সাথে থাকছে মাঝারি কুয়াশা। তবে আপাতত শীত বাড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (২৫ ডিসেম্বর) উত্তরের উপজেলা তেঁতুলিয়া ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবারও তাপমাত্রা কমবে। এতে শৈত্যপ্রবাহ ফিরে আসবে না, তবে শীতের অনুভূতি বাড়বে। আকাশে মেঘ ও ঘন কুয়াশা পর্যায়ক্রমে বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগর থেকে আসা মেঘের কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি রয়ে গেছে। যদিও এখন শীত অনেকটাই কমে গেছে। তবে, সামনের দিনগুলোতে দেশের উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে বাড়বে। এসময় রাজধানীর তাপমাত্রা ও শীত প্রায় একই রকমের থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026