1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী ভূমিসেবার মানোন্নয়ন ও হয়রানি বন্ধে ডিসিদের ১৪ দফা নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের বিআরটিসির মহিলা বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু প্রকাশ্যে এক নারীকে জুতাপেটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মা হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর চোটে হাসপাতালে জনপ্রিয় অভিনেতা, হতে পারে অস্ত্রোপচার আওয়ামী লীগের জন্য একদিনেই এলো দুই বড় দুঃসংবাদ সাবেক গোয়েন্দাপ্রধানের কারাদণ্ড বৃদ্ধি

কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতা নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ আহত ১০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক এবং পুলিশের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পুলিশের এসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী। সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল র‌্যালি পৌঁছানোমাত্র ওই ইউনিয়নের নৌকার প্রার্থী এমএ মোমিন মন্ডলের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির ও তার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত ৬জন আহত হন। তাদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির আহতের ঘটনায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়েন এবং কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করে ব্যর্থ হলে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে পুলিশ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশের পক্ষ থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এসময় গোটা দোস্তপাড়া, খাজানগর এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ সংঘর্ষের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র‌্যাব সদস্যও মোতায়েন আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026